ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ, ১২ দিন ছুটি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / 701 বার পড়া হয়েছে

মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র শব-ই- কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে এই ছুটি।

গত সোমবার (১ এপ্রিল) নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মেহেদী উল্লাহ ও হল প্রাধ্যক্ষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১ এপ্রিল) নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল, পরিচালক, ছাত্রপরামর্শ ও নিদের্শনা এবং প্রক্টর সমন্বয়ে অনুষ্ঠিত ১৭ তম সাধারণ সভার সিদ্ধান্ত- ০২ মোতাবেক এবং এই বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র শব-ই- কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষ্যে আগামী এপ্রিল (শুক্রবার) বিকাল ৩.০০ টা হতে ১৭ এপ্রিল (বুধবার) সকাল ৫.৫৯ ঘটিকা পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। এবং আগামী ১৭ এপ্রিল (বুধবার) সকাল ৬.০০ টায় যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে। এমতাবস্থায় হল সমূহে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদেরকে ০৫ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে হলসমূহ ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লিখিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ, ১২ দিন ছুটি

প্রকাশের সময় : ০২:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪