ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন  সাবেক এমপি সামসুজ্জোহা খান  কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা, অবৈধ স্থাপনার সংযোগ বিচ্ছিন্ন কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড মন্দিরের সভাপতিও জানেন না, তবু বরাদ্দের চাল উত্তোলন! কক্সবাজারে ভয়াবহ আগুন, প্রাণ গেল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান  ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ জনের ৮ জনই একই পরিবারের বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত মানবতার সেবায় আমরা ঐক্য’ পরিবারের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

কালীগঞ্জে ৩ মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 154 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে তিন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) কালীগঞ্জ উপজেলার হরিদেবপুর, পুন্নারটেক ও টেক মানিকপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় । এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ‌ আল-আমিন হালদার । আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ইয়াবা সেবনের দায়ে উপজেলাধীন তুমুলিয়ার পান্নার টেক এলাকার মৃত: এস এম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪৭) কে ১০ দিন, মুক্তারপুরের হরিদেবপুর এলাকার মৃত: আব্দুল গনির ছেলে মোহাম্মদ কাসেম (২৯) কে ৩ মাস এবং তুমুলিয়ার টেক মানিকপুর এলাকার সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ তিনটি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে । এ সময় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী হিসেবে সাথে ছিলেন মাহবুবুল ইসলাম ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে ৩ মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশের সময় : ০২:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬