ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত মানবতার সেবায় আমরা ঐক্য’ পরিবারের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি ‎ব্লাড ক্যানসার রোগীকে রক্তদান: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন ওবায়দুল করিম আকাশ ‎ চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:২৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 3 বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রশিদুল ইসলাম লাল মিয়র পক্ষে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬অক্টোবর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এই পথ সভাটি হোসেন নগর গ্রামের মিলন মার্কেটে অনুষ্ঠিত হয়।

আঃ করিম মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জামাল উদ্দিন এবং স্থানীয় সমর্থন শিপন মীর,আবুল বাশার,হারুন অর রশিদ,হারিছুর হক মেম্বার,মিলন মেম্বার,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সার্জেন্ট রফিকুল ইসলাম আলকাছ, ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন) বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা, উপজেলা ছাত্র দলের সভাপতি আশিক সুজন মামুন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী রনজ্জু, সাবেক ছাত্র নেতা অহিদুজ্জামান অহেদ সহ প্রমূখ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রশিদুল ইসলাম লাল মিয়া নারায়ণপুর ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও আইন-শৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন বিদ্যমান সমস্যা তুলে ধরেন এবং নির্বাচিত হলে আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে স্থানীয় ৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হোসেন নগর গ্রামের বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে রশিদুল ইসলাম লাল মিয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:২৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬