ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন  সাবেক এমপি সামসুজ্জোহা খান  কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা, অবৈধ স্থাপনার সংযোগ বিচ্ছিন্ন কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড মন্দিরের সভাপতিও জানেন না, তবু বরাদ্দের চাল উত্তোলন! কক্সবাজারে ভয়াবহ আগুন, প্রাণ গেল তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান  ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ জনের ৮ জনই একই পরিবারের বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত মানবতার সেবায় আমরা ঐক্য’ পরিবারের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) কালীগঞ্জ উপজেলার বাসাইর বাজার, জামালপুর ও ফুলদি, বক্তারপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঃ আলামিন হালদার এ  অভিযান পরিচালনা করেন ।
এ সময়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় যথাক্রমে ১৫ দিন, তিন মাস ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলাধীন মাঝুখান, বক্তারপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রাব্বি (২৬), কলাপাটুয়া, জামালপুর এলাকার জসিমের ছেলে আসিফ (২৩) এবং ফুলদি, বক্তারপুর এলাকার মো. ইসমাঈলের ছেলে মো. মোতালিব (২৮)।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬