ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান
- প্রকাশের সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 14 বার পড়া হয়েছে
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ১৭ অক্টোবর (শনিবার) বিকেল সাডে ৪ টায় খেলনা ইউনিয়নের বেড়ীতলা একাডেমী স্কুল মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।
গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। উদ্বোধন করেন খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহিল মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যাগন।
এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ। এ অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্ববুদ্ধ করা হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে।
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ
০১৭১০১৯০০১০





















