ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

অক্ষয়কে যে কারণে বিয়ে করেননি রাভিনা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৫৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / 509 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক || অক্ষয়কে যে কারণে বিয়ে করেননি রাভিনা।

বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার-রাভিনা ট্যান্ডন। এই জুটির একাধিক ব্যবসা সফল সিনেমাতে আছে। অক্ষয়ের সঙ্গে কাজ করতে গিয়ে রাভিনার সম্পর্ক গভীর হতে থাকে। অনস্ক্রিন প্রেমের ছোঁয়া বিস্তৃত হয়ে অফস্ক্রিনেও ধরা দেয়। জানা যায়, ১৯৯৪ সালে ‘মোহরা’ সিনেমার শুট চলাকালীন এই তারকা জুটির ঘনিষ্ঠতা বাড়ে।

সে সময় তাদের সম্পর্কটা ছিল ‘ওপেন সিক্রেট’। এমনকি শোনা গেছে, তারা নাকি বাগদানও সেরে ফেলেছিলেন। কিন্তু এতদূর এগিয়েও শেষ পর্যন্ত কেন ভেঙে গেল অক্ষয়-রাভিনার সম্পর্ক?

সে সময় রাভিনা ছাড়া আরও তিন-চারজন নায়িকার সঙ্গে অক্ষয়ের অন্তরঙ্গতা তৈরি হয়েছিল, এমনটাই অভিযোগ রাভিনার! সম্পর্ক ভেঙে দিয়ে প্রাক্তনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন তিনি নিজেই। বিভিন্ন সাক্ষাৎকারে অক্ষয়ের সঙ্গে তার সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুলেছেন রাভিনা। বলেছেন, ‘অক্ষয় আমার সঙ্গে একাধিকবার বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাকে বিয়ে করিনি।’

রাভিনার কথায়, তিনি অক্ষয়কে বহুবার ক্ষমা করে দেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটাতে থাকেন বলিউডের ‘খিলাড়ি’। এতে তার আত্মসম্মানে আঘাত লাগে। যে কারণে তিনি সে সময় এই সম্পর্ক টিকিয়ে না রেখে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাই উচিত বলে মনে করেছিলেন। পরবর্তীকালে শিল্পপতি অনিল থাডানির সঙ্গে তার আলাপ হয়। অক্ষয়ের মোহ কাটিয়ে অনিলের সঙ্গে ঘর বাঁধেন রাভিনা।

তবে বিয়ের অনেক আগেই মা হয়েছিলেন রাভিনা ট্যান্ডন। দত্তক নিয়েছিলেন দুই সন্তান। ২১ বছর বয়সে তিনি দুই কন্যাসন্তানকে নিজের মেয়ের স্বীকৃতি দেন। রাভিনার যখন ২১, তার বড় মেয়ে দত্তককন্যা ছায়ার বয়স ছিল ১১। পরে পূজাকেও দত্তক নেন তিনি। এরপর অনিলকে বিয়ে করে রাভিনার সংসারে দুই ছেলে-মেয়ে হয়। যাদের নাম রণবীর বর্ধন এবং রাশা। রাভিনার বড় মেয়ে দত্তককন্যা ছায়ার বিয়েও হয়ে গেছে এবং তার এক সন্তানও রয়েছে। তাই মাত্র ৪৮ বছর বয়সেই দিদা হয়ে গিয়েছেন রাভিনা।

দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও সম্প্রতি ‘আরণ্যক’ নামক ওয়েব সিরিজ দিয়ে আবারও পর্দায় ফিরেছেন রাভিনা। এখন ডান্স রিয়েলিটি শোগুলোতেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। চলতি বছর ‘কেজিএফ ২’ দিয়ে বড় পর্দায় ফেরেন তিনি।

এই নিউজটি শেয়ার করুন

অক্ষয়কে যে কারণে বিয়ে করেননি রাভিনা

প্রকাশের সময় : ০৭:৫৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২