ঢাকা
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই
শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
অদম্য ইচ্ছাশক্তিতে “সুপ্রিয়”১৫ হাজার কি:মি: পাড়ি বাইসাকেলে
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ১১:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ২২৬ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
একদম সহজ ও সাধারণ নন গিয়ার বাইসাইকেল। তা দিয়েই ১৫ হাজার কি:মি: পথ পাড়ি। মানে দৈনিক ১’শ কি:মি: চালানোর ১৫০তম রাইড সম্পন্ন করলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউপির বাসিন্দা সুপ্রিয় পাল। নামে যেমনটি সুপ্রিয় তেমনি সকলের প্রিয় হয়ে আছেন সাইক্লিং এ।
টিলাগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের নির্মল কান্তি পাল ও শিপ্রা রাণী পাল দম্পতির ২৩ বছর বয়সী ছেলে সুপ্রিয় পাল পঞ্চম শ্রেণিতে পড়ুয়াকালীন সময় থেকেই বাইসাইকেলের প্রতি টান ছিলো তার। তিনি সাইক্লিং গ্রুপ সেঞ্চুরিয়ান রাইডার্সের দায়িত্বে রয়েছেন।
সুপ্রিয় পাল জানান, তাদের এলাকার ৬৫ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি সপ্তাহে ১দিন বাইসাইকেল নিয়ে প্রায় ৬০ কি:মি: দূরে সিলেট শহরে চলে যেতেন। উনার গল্প শুনেই শত কি:মি: পথ বাইসাইকেলে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাও আবার একদম সাধারণ মানের নন গিয়ার বাইসাইকেল দিয়েই স্বপ্ন পূরণে নামেন তিনি।
পরে ২০২১ সালের ১৩ মার্চ বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে গিয়ে প্রথম ১০০ কি:মি: বাইসাইকেল রাইড সম্পন্ন করেন তিনি। এরপরেও থেমে নেই তার বাইসাইকেলের প্যাডেল। শুক্রবার (৯ জুন) টিলাগাঁও, রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল হয়ে আবার টিলাগাঁওয়ের বাংলাবাজার পর্যন্ত বাইসাইকেল চালিয়ে তিনি ১’শ কি:মি: এ ১৫০তম সেঞ্চুরি সম্পন্ন করেন।
তিনি জানান, বাইসাইকেল চালিয়ে চট্টগ্রাম, ঢাকা, নরসিংদী, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ভ্রমণ করেছেন। গেল কয়েকদিন আগে সিলেট বিভাগের ৪ জেলায় ২৩ ঘন্টা ৪৫ মিনিটে ৩’শ কি:মি: রাইড সম্পন্ন করেন তিনি।
আগামীতে বাইসাইকেলে চালিয়ে ৬৪ জেলা ঘুরে দেখার স্বপ্ন ও বাইসাইকেল নিয়ে রেইস প্রতিযোগিতায় যাওয়ার ইচ্ছে আছে। সেজন্য প্রয়োজন একটি ভালো বাইসাইকেল। আর্থিক অবস্থার জন্য ভালো বাইসাইকেল কেনা সম্ভব হচ্ছেনা বলেও জানান সুপ্রিয় পাল।
ট্যাগস :


















