ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

“অধিনায়কত্ব পেয়ে যা বললেন লিটন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 343 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || অধিনায়কত্ব পেয়ে যা বললেন লিটন|

আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম কোনো সিরিজের অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন কুমার দাস। সেটাও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

শনিবার দুপুরে নতুন দ্বায়িত্ব পেয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে মুখোমুখি হলেন সাংবাদিকদের। জানালেন, অধিনায়কত্ব পেয়ে তিনি রোমাঞ্চিত।

রোববার শুরু হচ্ছে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ। তার আগে নতুন দ্বায়িত্বটা পেয়ে লিটন বললেন, ‘ধন্যবাদ বিসিবিকে, যারা আমাকে অধিনায়কত্ব করার এই সুযোগটা দিয়েছে। আমি এক্সসাইডেট, একটা বড় সিরিজে অধিনায়কত্ব দেওয়ার জন্য। চেষ্টা করব আমার যতটুক সামর্থ্য আছে সব দিয়ে।’

অধিনায়কত্ব পেয়ে নতুন করে কোনো দায়িত্ব বাড়ল কিনা, সংবাদ সম্মেলনে সেটার জবাবও দিলেন লিটন নিজেই, ‘একজন প্লেয়ার হিসেবে যখন খেলি তখনো যে দায়িত্ব থাকে… আর এখন অধিনায়ক হিসেবে একটা দায়িত্ব অতিরিক্ত থাকবে যে সবাইকে গাইড করা। এর থেকে বেশি কিছু না।’

তিনি বলেন, ‘অনুশীলন তো দুই-তিনদিন ধরে করছি, নরমালি যেরকম কথা হয় ঐ ধরণের কথা হচ্ছে। অতিরিক্ত কোনো কথা এখনো হয়নি।’

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“অধিনায়কত্ব পেয়ে যা বললেন লিটন”

প্রকাশের সময় : ১২:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২