ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

অপহরণকারী রাজু বিমানবন্দরে গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৪৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 197 বার পড়া হয়েছে

অপহরণকারী রাজু বিমানবন্দরে গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় অপহরণ মামলার আসামি বিদেশে পালিয়ে যাবার সময় হজরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) শ্রীমঙ্গল থানার ওসি মো: আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) তৌকির আহম্মেদ বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকে অপহরণ মামলার আসামি রাজু মিয়া (২৪)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রাজু শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা সুত্রের বরাতে জানা যায়, গত ১৮ই মার্চ সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরতলীর দেববাড়ী রোড থেকে রাজু ও তার সহযোগীদের সহযোগিতায় ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শুরু হয় রহস্য উন্মোচনের চেষ্টা চলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

অপহরণকারী রাজু বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৪৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫