ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

অপু-বুবলির যাত্রা শুরু

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৪০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 485 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক || অপু-বুবলির যাত্রা শুরু।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলী। বর্তমান তাদের সম্পর্ক ভালো না থাকলেও তাদের মধ্যে অনেক বিষয়ে মিল আছে। দুজনেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। দুজনেই শাকিবের সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন। দুজনেই শাকিবের সন্তানের মা।

অপু বিশ্বাস ও বুবলী দীর্ঘ বিরতির পর স্ব স্ব কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কাকতালীয়ভাবে দু’জন আজ নতুন যাত্রা শুরু করেছেন।

একই দিনে নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে আলোচিত এ দুই তারকার। একজন শুটিং করবেন মানিকগঞ্জে, অন্যজন সিলেটে। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অন্যদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় করছেন শবনম বুবলী।

অপুর বিপরীতে নায়ক সাইমন সাদিক আর বুবলীর বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
আজ শুরু হয়ে ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের শুটিং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর পর ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তারা ছুটবেন আরেকটি শুটিং স্পটে। সব মিলিয়ে ২৮ দিন শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চান পরিচালক।

আজ প্রথম দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী ও একে আজাদ সেতু।

সংলাপের দৃশ্যধারণ দিয়ে ‘প্রহেলিকা’র শুটিং শুরু হলেও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’র শুটিং শুরু হবে ছবিটির টাইটেল গান ‘লাল শাড়ি’ দিয়ে। প্রথম দিনে অপু বিশ্বাস ও সাইমন সাদিক গানের দৃশ্যে অংশ নেবেন। কোনাল ও কিশোরের গাওয়া এ গানটি ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের টাইটেল গান বলে জানালেন পরিচালক বন্ধন বিশ্বাস।

এই নিউজটি শেয়ার করুন

অপু-বুবলির যাত্রা শুরু

প্রকাশের সময় : ০৬:৪০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২