ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ

“অবশেষে ফিরছেন পপি, তবে..”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 324 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || অবশেষে ফিরছেন পপি, তবে..|

দীর্ঘদিন ধরে সিনেমা থেকে অনেক দূরে ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি। রয়েছেন গণমাধ্যম থেকেও দূরে। মাঝখানে গুঞ্জন ওঠে তিনি মা হয়েছেন। যদিও সে বিষয়ে কোনো সত্যতা মেলেনি।

পপি কোথায় আছেন এ বিষয়ে কোনো তথ্য না থাকার মাঝেই এ বছরের শুরুতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে এক ভিডিও বার্তা প্রকাশ করেন পপি।সেখানে তিনি কাঞ্চন-নিপুন প্যানেলের জন্য ভোট চান। তারপর থেকে আবারও লাপাত্তা পপি।

তবে অবশেষে তিনি ফিরছেন। তবে সেটা বাস্তবে না, তিনি ফিরছেন তার অভিনীত নতুন সিনেমার মাধ্যমে।২০১৯ সালে ‘দি ডিরেক্টর’ সিনেমায় সবশেষ দেখা গিয়েছিল পপিকে। এবার মাঝের সেই দীর্ঘ বিরতি কাটিয়ে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার মাধ্যমে সাড়ে তিন বছরেরও বেশি সময় পরে ফিরছেন তিনি। ‘ডাইরেক্ট অ্যাটাক’ আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানান সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।

পরিচালক ও প্রযোজক সাদেক সিদ্দিকী বলেন, এটি একটি কমার্শিয়াল সিনেমা। অনেক আগেই এর কাজ শেষ হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে কাজ সম্পন্ন হওয়ার পরেও আগে মুক্তি দিতে পারিনি। এখন দেশের সিনেমা হলের পরিস্থিতি স্বাভাবিক। দর্শকরা হলমুখি। এ কারণে আগামী ২৩ ডিসেম্বর ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা। তবে এখন পর্যন্ত মুক্তির তারিখ পরিবর্তনের চিন্তা নেই।

তিনি বলেন, আমরা সিনেমাটি নিয়ে দু–তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর ছবি করবে কি না, সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? শেষ মুহূর্তে সে থাকবে কি না, সেটা জানা দরকার।

‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। এছাড়াও রয়েছেন চিত্রনায়ক ইমন, শিরিশ শিলা প্রমুখ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“অবশেষে ফিরছেন পপি, তবে..”

প্রকাশের সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২