ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি

অ্যাম্বুলেন্স চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / 284 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলায় অ্যাম্বুলেন্স চাপায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া(৩৫)।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. হারুন অর রশীদ জানান, শুক্রবার দুপুরে তাজ উদ্দিন ও শাহিন মিয়া মোটরসাইকেল নিয়ে একটি বিয়েতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘দি লাইফ লাইন প্রাইভেট অ্যাম্বুলেন্স’ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তাজ উদ্দিন। এ সময় শাহিন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অংশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

অ্যাম্বুলেন্স চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ১২:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩