ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান

“আইটেম গানে ববি”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ২৫৮ বার পড়া হয়েছে
১০২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আইটেম গানে ববি|

দীর্ঘদিন পর আবারও আইটেম গানে দেখা যাবে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। আরেফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘মিশন এক্সট্রিম-২’-এ গানটি থাকছে। মূলত এ সিনেমায় ববি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। সেটাই গানের মাধ্যমে ফুটে উঠবে-এমনটাই জানা গেছে। আগামী ৫ ডিসেম্বর গানটির শুটিং হবে। সিনেমাটি পরিচালনা করছেন সানি সানোয়ার।

এদিকে ববি বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শুটিং শেষ করেছেন রশিদ পলাশের ‘ময়ুরাক্ষি’ ও সৈকত নাসিরের পরিচালনায় ‘পাপ’ সিনেমার। এর মধ্যে ‘পাপ’-এর ডাবিং শেষ করেছেন, ‘ময়ুরাক্ষি’র ডাবিং চলছে। শামীম আহমেদ রনির পরিচালনায় ‘এবার তোরা মানুষ হ’ নামের একটি সিনেমার ডাবিং বাকি আছে। শিগ্গির শুরু হবে সৈকত নাসিরের পরিচালনায় ‘বারুদ’ নামে একটি সিনেমার শুটিং। ফুয়াদের পরিচালনায় নাম ঠিক হওয়া আরও একটি সিনেমাও আছে তার হাতে।

এ ছাড়া মিনহাজ কিবরিয়ার পরিচালনায় দুটি সিনেমার শুটিং শিগ্গির লন্ডনে শুরু হবে বলে জানিয়েছেন তিনি। নিজের ব্যস্ততা প্রসঙ্গে ববি বলেন, ‘এ সময় এসে কাজে ব্যস্ত আছি, এটাও বেশ ভালোলাগার। যেসব সিনেমার কাজ শেষ করেছি বা শুটিং করছি সবকটিরই গল্প এবং আমার চরিত্র দুটিই দারুণ। নতুন সিনেমাগুলোতেও চমক আছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আইটেম গানে ববি”

প্রকাশের সময় : ০৫:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২