ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“আগে দুইটা খেজুর খেয়েছি, আজকে দিয়েছি: সিদ্দিক”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 318 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আগে দুইটা খেজুর খেয়েছি, আজকে দিয়েছি: সিদ্দিক|

কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে টিকে থাকার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল টিম আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচটি ছিল বাঁচা-মরার। হারলেই বিদায় নিতে হতো কোচ লিওনেল স্কালোনির দলকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন এনে আক্রমণে ধার বাড়ায় কোচ লিওনেল স্কালোনি। এরপরই লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে নেন। পরে সতীর্থ ইঞ্জো ফার্নান্দেজকে দিয়ে করান আরেক গোল। জয় নিশ্চিত হয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের প্রিয় দল আর্জেন্টিনা। শুধু তিনি নন, তার পরিবারের বাকি ২৬ সদস্যও আর্জেন্টিনার সমর্থক। ফলে তাদের উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশিই বটে।

খেলা শেষ হতে না হতেই অনুরাগীদের উদ্দেশে ভিডিওবার্তা দেন সিদ্দিক। তিনি বলেন, ‘হাসি দেখেই বুঝতে পারছেন, কি হয়েছে। আমরা শুধু খেজুর খাইনা সঙ্গে গাওয়া খাই। আগেই বলেছিলাম, আর্জেন্টিনা লড়বে এবং জিতবে। আমরা খেলা শুরু করেছি। আজকে জিতে গেলো। তবে আর্জেন্টিনার ভক্তদের উদ্দেশে বলতে চাই, আমরা এমন কিছুই করবো না, যাতে করে পাশের মানুষ, সমাজের মানুষ কিংবা দেশের ক্ষতি হয়।’

সিদ্দিক আরও বলেন, ‘আমাদের (আর্জেন্টিনা সমর্থক) অনেকেই বলেন, আমরা দুইটা খেজুর খেয়েছি। এটা কোনো ব্যাপার না। আজকে মানুষকে খেজুর দিয়েছি। আমরা সবসময় দিতে বিশ্বাসী, খেতেও বিশ্বাসী। কিন্তু খেজুরের সঙ্গে আমরা গাওয়াটা খেতে চাই। গাওয়া খেলেই বুঝবেন এটা কি! রাত জেগে যারা এতক্ষণ খেলাটি উপভোগ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আবারও সবাইকে আগামী খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আগে দুইটা খেজুর খেয়েছি, আজকে দিয়েছি: সিদ্দিক”

প্রকাশের সময় : ০৫:২৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২