ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“আনাড়ি দলের সঙ্গে বিএনপি খেলে না: গয়েশ্বর”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 335 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আনাড়ি দলের সঙ্গে বিএনপি খেলে না: গয়েশ্বর|

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনারা কোনো নিয়মকানুন জানেন যে খেলবেন। আর আনাড়ি দলের সঙ্গে বিএনপি খেলে না। যারা দিনের ভোট রাতে দেয় তাদের সঙ্গে বিএনপি খেলে না। যেদিন দিনের ভোট দিনে হবে, জনগণ যার যার ভোট তার পছন্দের ব্যক্তিকে দিতে পারবে, সেদিনই বিএনপি খেলবে।’

আজ বুধবার দুপুরে বরিশাল বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের করা গায়েবি মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের জন্য ২৬ শর্ত দেওয়া হয়েছে। আপনাদের (সরকার) শর্ত দেওয়ার দিন শেষ, এখন শর্ত দেবে বিএনপি।’

ঢাকায় বিএনপির গণসমাবেশের বিষয়ে বেশ কিছু শর্ত তুলে ধরে তিনি বলেন, ‘প্রথম শর্ত হচ্ছে ১০ ডিসেম্বর সমাবেশের দিন রাস্তায় পুলিশ ও দলীয় কর্মীদের দিয়ে বাধা দেওয়া চলবে না। সারা দেশে গায়েবি মামলা বন্ধ করুন, বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দেওয়া বন্ধ করুন। তা না হলে স্বাধীনতার যুদ্ধকালে যেভাবে পাক সেনাদের ওপর হানা দিয়েছিলাম- সেভাবে আমরাও হানা দেওয়ার জন্য প্রস্তুত।’

বরিশাল উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক খান। সমাবেশে আরও বক্তব্য দেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, উত্তর জেলা আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, মহানগর যুবদল সভাপতি আকতারুজ্জামান শামীম প্রমুখ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আনাড়ি দলের সঙ্গে বিএনপি খেলে না: গয়েশ্বর”

প্রকাশের সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২