আপন ভাই-বোনের বিয়ে!
- প্রকাশের সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / 565 বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক || আপন ভাই-বোনের বিয়ে! জনপ্রিয় তারকাদের নিয়ে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণা। বস্তির ছেলে লালন আর কাজের মেয়ে ফুলঝুড়ির প্রেম নিয়ে এগিয়ে চলছে। তবে এই সিরিয়ালটি ইতোমধ্যে বন্ধের দাবিও জানিয়েছে অনেকে।
কী হতে চলেছে লালনের বিয়ের অনুষ্ঠানে? সদ্য এমন এক ক্যাপশন দিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে চ্যানেলটি। তবে সেই পোস্টের মন্তব্যের ঘরে ধারাবাহিক বন্ধের ডাক দিয়েছে একাংশ।
সিরিয়ালটিতে আপন ভাই-বোনের বিয়ের দৃশ্য দেখে অনেকেই ক্ষেপে গেছে। ক্ষেপে গিয়ে এক ব্যক্তি লিখেছেন, এটা আবার কী সিরিয়াল! গোগোল যদি ওর ছেলে হয় আর তিতির ওর মেয়ে, তাহলে ভাই বোনের বিয়ে? যা তা সিরিয়াল।
সিরিয়ালটি বন্ধের দাবি তুলে অনেকেই লিখেছেন, নিজের মায়ের পেটের ভাই বোনের বিয়ে হতে এই প্রথমবার দেখলাম। লেখিকাকে কঠোর ভাষায় ধিক্কার জানাই।
লালনের একাধিকবার বিয়ে নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তার মধ্যে একজন লেখেন, লালনের তিতিরের সঙ্গে বিয়ে হওয়া একদম উচিত নয়। এসব কী দেখাচ্ছে! একদিকে ওর মা নিজের ছেলেকে দেখছিল এবার সেই ছেলেই জামাই হবে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট




























