ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“আবারও বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা, প্রশ্নে যা বললেন সারিকা”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ২৮৭ বার পড়া হয়েছে
৮৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আবারও বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা, প্রশ্নে যা বললেন সারিকা|

সাত বছর চুটিয়ে প্রেম করে ২০১৪ সালের ১২ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সেই ঘরে একটি মেয়েও আছে তার। কিন্তু দুই বছরের মাথায় সারিকার সেই সংসার ভেঙে যায়।

দীর্ঘদিন আড়ালে থেকে অভিনয়ে থিতু হন। পাঁচ বছর পর আবার বিয়ে করেন নাটকের এই জনপ্রিয় মুখ। মডেল সারিকা সাবরিন চলতি বছরের ২ ফেব্রুয়ারি বদরুদ্দীন আহমেদ রাহীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন।

রাহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সংগীতমনাও তিনি। দৃক ব্যান্ডের গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক রাহী।
ভালোই যাচ্ছিল তাদের সংসার। পরিবারের পছন্দে বিয়ে করে তৃপ্ত ছিলেন সারিকা। কিন্তু হঠাৎ অশান্তির কালো মেঘ ভর করেছেন নায়িকার সংসারে।

বিয়ের বছর না ঘুরতেই দ্বিতীয় সংসারও ভাঙনের মুখে। স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না সারিকার।

নায়িকার অভিযোগ—— স্বামী তাকে চর্টার করেন। এখন আলাদা থাকছেন তারা।
যৌতুক দাবি ও মারধরের অভিযোগে স্বামী জিএস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে বুধবার মামলা করেছেন সারিকা। আদালত মামলাটি আমলে নিয়ে রাহীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। স্বামীর বিরুদ্ধে মামলা করার কারণ জানিয়েছেন সারিকা। তিনি যুগান্তরকে বলেন, আসলে একটা মানুষ কখন থানা-আদালতের দ্বারস্থ হন? যখন কেউ তার পাশে থাকে না। একদিকে স্বামী জিএস বদরুদ্দীন আহমেদ রাহীর নির্যাতন, অন্যদিকে পরিবার-পরিজন পাশে না পাওয়া। বিশেষ করে স্বামী সংক্রান্ত বিষয়ে পরিবার যদি আমাকে সাপোর্ট দিত, তা হলে বিষয়টি মামলা পর্যন্ত গড়াত না।

স্বামী নির্যাতন করত জানিয়ে এ নায়িকার ভাষ্য— সে (স্বামী) আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক-সব দিকেই টর্চার করেছে। আমি তার স্ত্রী, আমি একজন শিল্পী, আমাকে সে যেভাবে টর্চার করেছে, তা সহ্য করার মতো নয়। আমাদের বিয়ের সময় ২০ লাখ টাকা দেনমহর ধার্য করা হয়। আমার পরিবারের পক্ষ থেকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকার, আসবাবসহ সাংসারিক জিনিসপত্র দেওয়া হয়। বিয়ের কয়েক দিন যেতে না যেতেই সে আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। আমার পরিবার থেকে তার জন্য টাকা আনতে বলে। আমি রাজি হইনি বলে সে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে, মারধর করে। এ জন্যই আমি মামলা করেছি।

এ ঘটনার কারণে সংসারের ইতি টানছেন নাকি—এমন প্রশ্নে তিনি বলেন, আমি আমার ওপর নির্যাতনের প্রতিবাদে মামলা করেছি, সেটির বিচার আদালত করবেন। আদালতের রায়ের অপেক্ষায় আছি। আদালত বিচার করার পর ইতি টানা বা অন্য কিছু নিয়ে ভাবব।

তিনি আরও বলেন, আমার সঙ্গে আমার স্বামী যে আচরণ করেছে তার বিচার চাই। বিচার চাওয়া তো আমার অধিকার। আমার অভিনয়ের ক্ষেত্রে এর প্রভাব পড়বে কিনা এ নিয়ে এখন ভাবতে চাই না। মানুষ হিসেবে আগে বিচার চাই।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আবারও বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা, প্রশ্নে যা বললেন সারিকা”

প্রকাশের সময় : ০৪:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২