ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

আমাদের মধ্যে সম্পর্ক নেই, এটা কি মানুষ বোঝে না

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 491 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আমাদের মধ্যে সম্পর্ক নেই, এটা কি মানুষ বোঝে না|

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী এখন দুই মেরুর বাসিন্দা। তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো নেই- এমন গুঞ্জন বেশ ক’দিন ধরেই শোবিজে। এবার সেই কথার ইঙ্গিত দিলেন শাকিব। জানালেন, তাদের বিচ্ছেদ না হলেও দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর যেকোনো দিন বিবাহ বিচ্ছেদের সংবাদ আসতে পারে।

শাকিব খানের ভাষ্য, ‘মানুষ কি দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! সবার তো বিষয়টি এমনিতেই বোঝা উচিত। ৯ মাস আগে সে (বুবলী) যখন আমেরিকা থেকে আসে, এরপর থেকে আমাদের কোনো যোগাযোগ নেই। এর মানেটা কী? এখন তা কি জনে জনে গিয়ে বুঝিয়ে আসতে হবে!’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমি আসলে এখন এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। একটা সময় মানুষ এমনিতেই জেনে যাবে।’সন্তানের (শেহজাদ খান বীর) প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্তানের কথা আমি কি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে সেই তা প্রকাশ করেনি। আমি কিন্তু কাউকে কিছু বলিনি। আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়। আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

আমাদের মধ্যে সম্পর্ক নেই, এটা কি মানুষ বোঝে না

প্রকাশের সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২