ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

আমির খানের বডিগার্ড থেকে আজ বলিউড মাতাচ্ছেন কেডি পাঠক ওরফে রণিত রায়

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / 494 বার পড়া হয়েছে

‘আদালত’ ধারাবাহিকের কেডি পাঠককে সকলেই চেনেন। বলিউডের অন্যতম এই জনপ্রিয় অভিনেতার নাম রনিত রায়। এই তারকা’র উত্থানের গল্প শুনলে চমকে যেতে হয়, একসময় বলিউডের পারফেকশনিস্ট বলে পরিচিত আমির খানের দেহরক্ষী হিসেবে কাজ করা থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রিতে তার পা রাখার গল্প রীতিমতো সিনেমার মতোই চমকপ্রদ।

বলিউডের সেই স্ট্রাগল সম্পর্কে একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন,“ শখ ছিল আমার বড় গাড়ি থাকবে, মেয়েরা আমার নাম ধরে চিৎকার করবে। এরপর বুঝলাম সবটা এত সহজ নয়। দীর্ঘ পাঁচ ছয় বছর আমার কোন কাজ ছিল না। পরবর্তী সময় বুঝতে পারলাম, অভিনেতা হওয়ার সঙ্গে খ্যাতির কোন সম্পর্ক নেই।”

এই সাক্ষাৎকারেই আমির খানের বডিগার্ড হওয়ার প্রসঙ্গ স্বীকার করে তিনি বলেন, “ একসময় আমির খানের বডিগার্ড ছিলাম। তবে আমার সৌভাগ্য যে, আমি আমির খানের সঙ্গে দুই বছর থাকার সুযোগ পেয়েছি। ওনার থেকে আমার কাজের প্রতি অধ্যবসায় ও আগ্রহের বিষয়টি শেখা। আমির খান আমার অনুপ্রেরণা।”

নিজের ব্যর্থতা প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা বলেন, “ প্রাথমিকভাবে ব্যর্থ হওয়ার পর আমির আমায় বাস্তবটা দেখান। গাড়ি-বাড়ির চিন্তা বাদ দিয়ে অভিনয়ে মন দিই। আরো শিখতে চেষ্টা করি।”

এক সময় বলিউডের পরিচালকেরা তাকে কোন ছবিতে নিতে চাইতেন না। রনিতের কথায়, “ আমার ম্যানেজার একবার বলেছিলেন, আমরা কেন রনিত রায়কে কাস্টিং করব? জুনিয়র আর্টিস্টরাও তার চেয়ে ভালো।” এরপর রনিত নিজের মধ্যে একটু একটু করে পরিবর্তন আনার চেষ্টা করেন এবং যে বলিউড ইন্ডাস্ট্রি একদিন তাকে ফিরিয়ে দিয়েছিলো, সেখান থেকেই তার কাজের অফার আসতে থাকে।

বছর দুই আগে একবার সিনেমায় কাজ করার অফার এসেছিলো তার কাছে কিন্তু সিনেমাটি ভালো ছিলো না বলে, তিনি সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন। এভাবেই গাড়ি-বাড়ি ও খ্যাতির স্বপ্ন ভুলে নিজের অভিনয় সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন অভিনেতা এবং সে চেষ্টায় তিনি সফল।

এই নিউজটি শেয়ার করুন

আমির খানের বডিগার্ড থেকে আজ বলিউড মাতাচ্ছেন কেডি পাঠক ওরফে রণিত রায়

প্রকাশের সময় : ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২