ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

“আমি সরকারি কর্মচারী, ভয় পেলে চলবে না”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / 342 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আমি সরকারি কর্মচারী, ভয় পেলে চলবে না|

নির্বাচনে ভোটগ্রহণকারী সরকারি কর্মকর্তাদের ভয়ের ঊর্ধ্বে গিয়ে সাহসের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘আমি সরকারি কর্মচারী। এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমাকে ভয় পেলে চলবে না। ভয়ের ঊর্ধ্বে থাকতে হবে। সাহসটুকু তো তার ভেতর রাখতে হবেই।’

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান ইসি রাশেদা বেগম।
স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনরায় ভোটগ্রহণ খুব শিগগিরই হবে বলেও জানান ইসি রাশেদা সুলতারা। তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যেই দিনক্ষণ ঠিক হবে। আর আগামী জানুয়ারির মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এই উপনির্বাচনে নতুন রিটার্নিং কর্মকর্তা কে হবেন সে বিষয়েও আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি রাশেদা সুলতানা।

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের সঙ্গে জড়িতদের আর দায়িত্ব দেওয়া হবে না বলে জানান রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘যারা দোষী হয়েছে তাদের আনার আর সুযোগ নেই। প্রিসাইডিং অফিসার নিয়োগে আইনে যা বলা আছে, ওই আইন অনুযায়ী যদি পাওয়া যায় ওই উপজেলায় না হয় অন্য আশপাশের উপজেলা থেকে আনতে হবে।’

গাইবান্ধায় সুষ্ঠু সুন্দর ভোট হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘গাইবান্ধার পরে যে কয়টা ভোট করেছি কোথাও কোনো ঝামেলা হয়নি। আশা করি এবারও হবে না। একটা ভালো নির্বাচনই করে ফেলতে পারব

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আমি সরকারি কর্মচারী, ভয় পেলে চলবে না”

প্রকাশের সময় : ০৩:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২