ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“আর্জেন্টিনার জার্সি বিক্রি বেড়েছে বহুগুণ”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ২৭৫ বার পড়া হয়েছে
৭৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আর্জেন্টিনার জার্সি বিক্রি বেড়েছে বহুগুণ|

পোল্যান্ডের সঙ্গে জয়ের পরের দিনই ঢাকার বিভিন্ন স্থানে, বিশেষ করে ফুটপাতে মৌসুমি দোকানগুলোতে আর্জেন্টিনার জার্সির বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে।

বিশ্বকাপ শুরুর পর থেকেই বিভিন্ন দলের জার্সি বিক্রি করে আসছিলেন যারা তাদের অনেকেই জানালেন বৃহস্পতিবার আর্জেন্টিনা দলের জার্সি বিক্রি বেড়েছে অন্তত মোট বিক্রির ৭০ ভাগ।

রাজধানীর বাড্ডা এলাকার ফুটপাতে জার্সি বিক্রি করছিলেন জাকির। তিনি জানান, আজ অন্যান্য দলের তুলনায় আর্জেন্টিনা দলের জার্সি বিক্রি করেছেন ৭০-৭৫ ভাগ।

এর পরেই ব্রাজিল দলের জার্সি বিক্রি করেছেন।
জাকির কালের কণ্ঠকে বলেন, ‘আজ সকাল থেকেই মানুষজন আর্জেন্টিনার জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়ে। এত বেশি জার্সি বিক্রি হবে আজ কল্পনাও করিনি। তবে আশা করছি আর্জেন্টিনা ও ব্রাজিল সামনে ভালো করলে ব্যবসাটা এবার ভালো হবে। ’

লিংক রোড এলাকায় শ্যামল নামের এক ব্যক্তি টি-শার্ট বিক্রি করতেন। তিনি বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর বিভিন্ন দলের জার্সি বিক্রি শুরু করেন। আজ তিনি শুধু আর্জেন্টিনার জার্সিই দুই শর বেশি বিক্রি করেছেন বলে কালের কণ্ঠকে জানালেন। বললেন, ‘গত কয়েক দিন দিনে ১৫-২০টা জার্সি বিক্রি করেছি। কিন্তু আজ হঠাৎ করেই জার্সি বিক্রি বেড়ে গেছে। দুই শর বেশি জার্সি বিক্রি করেছি আজ। ’

মেরুল এলাকার ষাটোর্ধ্ব নজরুল ইসলাম ফুটপাতে জার্সি বিক্রি শুরু করেছেন। কালের কণ্ঠকে বললেন, ‘আগে টি-শার্ট, গেঞ্জি বিক্রি করতাম। বিশ্বকাপ ফুটবল শুরুর পর জার্সি বিক্রি শুরু করেছি। আজ বেচাকেনা বেশ ভালো। মানুষজন আজ আর্জেন্টিনা দলের জার্সি বেশি কিনেছে। ’

আফতাবনগর, রামপুরা এলাকায় খোঁজ নিয়ে একই ধরনের বক্তব্য পাওয়া গেছে। রামপুরা এলাকার ইব্রাহিম জানালেন আজ অত্যধিক জার্সি বিক্রি হওয়ায় বেশ খুশি। সামনে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের জয় চান, এতে তার ব্যবসা আরো জমবে বলে মনে করেন তিনি।

গত রাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কাতারের ‘পোর্টেবল’ স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল আর্জেন্টিনা। তবে একের পর এক আক্রমণ করলেও সাফল্য পাচ্ছিল না আর্জেন্টিনা। এর মাঝে ৩৮তম মিনিটে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি! প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

বিরতির পর প্রথম মিনিটেই জালের দেখা পায় আর্জেন্টিনা। দলকে এগিয়ে দেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬৭তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান আলভারেজ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আর্জেন্টিনার জার্সি বিক্রি বেড়েছে বহুগুণ”

প্রকাশের সময় : ০৫:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২