ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“আর্জেন্টিনা সাংঘাতিক দল, মেসিই যথেষ্ট: পাপন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 342 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আর্জেন্টিনা সাংঘাতিক দল, মেসিই যথেষ্ট: পাপন|

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা পুরো বিশ্ব। সেই উন্মাদনার জোয়ারে ভাসছে বাংলাদেশও। এই আনন্দ ভাগাভাগি করে নিতে প্রিয় দল কিংবা প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট দিচ্ছেন অনেকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেও ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে নাজমুল হাসান পাপনের। গতকাল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল শেষে নিজের ফুটবল প্রীতির কথা জানিয়েছেন পাপন।

বিসিবি সভাপতির প্রিয় দল ব্রাজিল। কীভাবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির সমর্থক হয়েছেন, সে গল্প শুনিয়েছেন পাপন। তিনি বলেন, ‘আমি আসলে ছোটবেলা থেকে যে জিতত, সে দলকে সমর্থন করতাম। যখন বোঝা শুরু করলাম, তখন সবাই বলত ‘ব্রাজিল, ব্রাজিল…। তখন থেকে আমিও ব্রাজিলকে সমর্থন করি। এমন না যে, আমি খেলা দেখে পছন্দ করে একটা দলকে ঠিক করেছি।’

ব্রাজিলের সমর্থক হলেও পাপন লিওনেল মেসির ভক্ত। মেসির সঙ্গে ছবি থাকার কথাও জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘মেসি সেরা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি মেসির ভক্ত। (ক্রিস্টিয়ানো) রোনালদোকেও আমি পছন্দ করি। মেসির সঙ্গে দেখা হয়েছে, ছবিও আছে। নেইমারের সঙ্গে অবশ্য কোনো ছবি নেই।’

আর্জেন্টিনা দলটাকে পুরোপুরি মেসি নির্ভর মনে হচ্ছে পাপনের, ‘আর্জেন্টিনা সাংঘাতিক একটা দল, মেসিই তো যথেষ্ট। সমস্যা হচ্ছে, এক মেসিকে দিয়ে একটা দল চালানো কঠিন

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আর্জেন্টিনা সাংঘাতিক দল, মেসিই যথেষ্ট: পাপন”

প্রকাশের সময় : ০৫:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২