ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিকিৎসা নিতে এসে নিথর দেহে ফিরলেন শিক্ষিকা, স্বামীর চোখে সেই ভয়াবহ মুহূর্ত আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দরে, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ

“উনত্রিশে মাহিয়া মাহী……”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 470 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || উনত্রিশে মাহিয়া মাহী|

বয়সের হিসাবে উনত্রিশ বছরে পা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। ১৯৯৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম, শারমিন আক্তার নিপা। বর্তমানে তার ফেসবুকে নাম মাহিয়া সরকার মাহী। এ মুহূর্তে সন্তানসম্ভবা বলে বাসায় অবস্থান করছেন এ নায়িকা।

জন্মদিন উপলক্ষ্যে ব্যাপক আয়োজন না হলেও আনন্দেই আজ সময় কাটাবেন বলে জানিয়েছেন। এ দিন প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি জন্মদিনকে বিশেষ দিন হিসাবে দেখি না। অন্যান্য দিনের মতোই কাটাই। আজ হয়তো আমার স্বামী কোনো সারপ্রাইজ দিতে পারে। তবে সে এখন নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত। এ জন্য কোনো সারপ্রাইজ না দিতে পারলেও কোনো অভিমান করব না।’

জন্মদিন প্রসঙ্গে এ নায়িকা আরও বলেন, ‘এ দিনটি এলে বিগত বছরের কথাগুলো সামনে ভাসে। সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর দিকেই আমরা ধাবিত হই। ভালো কাজের জন্য ভালো লাগে, উৎসাহ পাই। আবার নিজের ভুলের জন্য কষ্টও হয়। ভাবি এমন কাজ না করলেও পারতাম। সবার কাছে দোয়া চাই যাতে আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি।’ এদিকে মাহি বর্তমানে শুটিং বিষয়ক কোনো কাজ করছেন না। তবে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ নামে একটি সিনেমা। গত কুরবানি ঈদের পর তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“উনত্রিশে মাহিয়া মাহী……”

প্রকাশের সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২