ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি

“উপজেলা আ.লীগের কমিটিতে মৃত ব্যক্তি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 346 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || উপজেলা আ.লীগের কমিটিতে মৃত ব্যক্তি|

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির একটি কপি মঙ্গলবার ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই তালিকায় ৪৬ নম্বর সদস্য হিসেবে আব্দুল আজিজ মাস্টারের নাম দেখা যায়। তিনি সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বনপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি প্রায় দেড় বছর আগে মারা গেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কমিটিতে থাকা আব্দুল আজিজ মাস্টার ২০২১ সালে ২১ মে মারা যান। কিন্তু কি কারণে ওই মৃত ব্যক্তির নাম কমিটিতে আসল তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নেতাকর্মীদের মাঝে চলছে নানা গুঞ্জন।

এ প্রসঙ্গে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন জানান, আজিজ মাস্টারের নাম এর আগের পূর্ণাঙ্গ কমিটিতে ছিল। উনাকে এবারো সদস্য করা হয়েছে। তবে কমিটির কাগজে তার পিতা ও ঠিকানা প্রিন্টিং মিসটেক হয়েছে; যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে পুনরায় সদর আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান ও সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। এরপর ১৯ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“উপজেলা আ.লীগের কমিটিতে মৃত ব্যক্তি”

প্রকাশের সময় : ০৪:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২