ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“উরফির তিন বোনও কম সাহসী নন, দেখুন ছবিতে”

রিপু
  • প্রকাশের সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ৩৫৮ বার পড়া হয়েছে
৯৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || উরফির তিন বোনও কম সাহসী নন, দেখুন ছবিতে|

বলিউড অভিনেত্রী, মডেল উরফি জাভেদ মানেই পোশাক নিয়ে বিতর্ক। কখনো ব্লেড, কখনো সেফটিপিন কিংবা বস্তা দিয়ে তৈরি পোশাকে দেখা গিয়েছে তাকে। উদ্ভট পোশাকের বাইরে খোলামেলা পোশাকেও তিনি প্রায়ই হাজির হন। এ নিয়ে প্রচুর সমালোচনার শিকার হয়েছেন উরফি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিবারের বিষয়ে কথা বলেছেন উরফি জাভেদ। তিনি বলেন, ‘বাবা আমার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন। এমন একটা সময় এসেছিল যখন আমি নিজের নাম ভুলতে বসেছিলাম। টানা দুই বছর আমার ওপর অস্বাভাবিক অত্যাচার করা হয়েছিল। একমাত্র আমি জানি, সেই সময়ে আমার ওপর দিয়ে কি গিয়েছে।’
উরফি জানান, আত্মীয়স্বনরাও তাকে নানা কথা শোনাতো। তিনি বলেন, ‘আমাকে পর্ণ ছবির তারকা ভাবতেন। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটিও দেখতে চেয়েছিলেন তারা। আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকবে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছিল।’ এখন পরিবারের সবার সঙ্গে যোগাযোগ থাকলেও বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও জানান উরফি।

কিন্তু উরফি একা নন, তার তিন বোনও কোনো অংশে কম যান না। বিচিত্র পোশাক পরে দেখা না গেলেও সাহসী পোশাকে সামাজিক যোগাযোগমাধ্যম কাঁপিয়ে থাকেন তারাও।
উরফির এক বোন ডলি জাভেদ। বোনের মতো তার অনুরাগী সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে ইতোমধ্যেই এক লাখের ওপর অনুরাগী রয়েছে ডলির। ১৯ বছর বয়সি ডলি একজন ইনস্টাগ্রাম ব্লগার
উরফির আরেক বোন আসফি জাভেদ। বোনের মতো জনপ্রিয় না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুরাগী সংখ্যা দেখেও চমকে যেতে হয়।ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা প্রায় দেড় লাখের কাছাকাছি। আসফিও ইনস্টাগ্রাম ব্লগার। সাহসী পোশাকের সঙ্গে লেহঙ্গা, চুড়িদারেও দেখা যায় তাকে।

উরফির তৃতীয় বোনের নাম উরুসা জাভেদ। পেশাগত দিক দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তিনি। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যাও এক লাখ পার হয়েছে।
সম্প্রতি মুখে আবীর মেখে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন উরুসা। এই ছবি দেখার পর নেটব্যবহারকারীদের কেউ কেউ বলেছেন, ‘বোন যে পথে হাঁটছে, তুমিও সেই পথে হাঁটা শুরু করেছ।’
তিন বোন ছাড়াও এক ভাই রয়েছে উরফির। নাম সেলিম আসলাম। পরিবারের কনিষ্ঠতম সদস্য সেলিম।

ইনস্টাগ্রামে রয়েছেন উরফির মা জাকিয়া সুলতানাও। মাঝেমধ্যেই ছেলেমেয়েদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিতে দেখা যায় তাকে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“উরফির তিন বোনও কম সাহসী নন, দেখুন ছবিতে”

প্রকাশের সময় : ০১:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২