ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

একদিন সব বলে দেব

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 392 বার পড়া হয়েছে

ঢালিউড অভিনেত্রী বুবলীর জন্মদিনের কিছু কথা। সিলেটের শুটিং স্পট থেকে ফোনে কথা বললেন তিনি। জানালেন তাঁর এখনকার অবস্থার কথা।
জন্মদিনের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। কোথায় আপনি?

জাফলংয়ের খাসিয়া পল্লিতে শুটিং করছি। নেটওয়ার্ক খুব দুর্বল। সাইফ চন্দন ভাইয়ের পরিচালনায় ‘কয়লা’ ছবির শুটিং চলছে।

আমার বিপরীতে অভিনয় করছেন নিরব ভাই। বাংলাদেশ–ভারত সীমান্তের খুব কাছে কয়েকটা লোকেশনে শুটিং চলছে।

একজন শিল্পী হিসেবে সবার সঙ্গে কাজ করা উচিত। আমি আগেও বলেছিলাম, ভালো গল্প পেলে আমি অন্যদের সঙ্গেও কাজ করব। সময় নিয়েছি এবং আমি সেটা করেছি।

শাকিব খানের সঙ্গে বেশি কাজ করার কারণেই কি আপনাদের নিয়ে গুজব রটেছিল বলে মনে করেন?

একসঙ্গে বেশি সিনেমায় কাজ করলে এ রকম হয়। হলিউড–বলিউডেও এ রকম গসিপ শোনা গেছে। ওনার বাইরে নিরব ভাইয়ের সঙ্গে ‘ক্যাসিনো’, রোশানের সঙ্গে ‘চোখ’, আদর আজাদের সঙ্গে ‘তালাশ’, আবার শাকিব খানের সঙ্গে ‘লিডার’ করেছি। নায়ক–নায়িকার কেমিস্ট্রি দেখে মানুষ একভাবে কল্পনা করে। অন্য হিরোদের সঙ্গে নিয়মিত কাজ করলে অন্যভাবে কল্পনা করবে। এই জিনিসগুলোতে ফোকাস না দিয়ে আমি বরং চরিত্রগুলোতে কীভাবে ঢুকব, সেই দিকে মনোযোগ দিই।

সিলেট থেকে ফিরবেন কবে? শিগগিরই ফিরব। ফিরেই ‘রিভেঞ্জ’ ছবির শুটিংয়ে যোগ দেব। এখানে আমার বিপরীতে আছে রোশান।

ভক্তদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করতে পারলে কীভাবে করতেন?

সবার সঙ্গে উদ্‌যাপনের সুযোগ পেলে আমার মনে হয় শোলাকিয়ার মতো বড় একটা খোলা মাঠে চলে যেতাম। রেস্টুরেন্ট বা কোনো বদ্ধ জায়গার বদলে সবাইকে সেখানেই আসতে বলতাম। যারা আমাকে ভালোবাসে, কম ভালোবাসে, সবার হাতে আমি নিজ হাতে ফুল তুলে দিতাম। যখন শুটিংয়ে যাই, দূরদূরান্ত থেকে কত মানুষ দেখতে আসেন। তাঁরা কাছে আসতে চান, ছবি তুলতে চান। শুটিংয়ে সেটা সম্ভব হয় না বলে মন খারাপ হয়।

এই নিউজটি শেয়ার করুন

একদিন সব বলে দেব

প্রকাশের সময় : ০৩:২৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২