ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, শেষে আত্মসমর্পণ স্বামীর চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 176 বার পড়া হয়েছে

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে পৌঁছেছেন। সোমবার (২২ জুন) রাতে সেখানে পৌঁছান তিনি।

এর আগে, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে সোমবার (২২ ‍জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন বলেন, মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের ‍উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন। দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এই সময়ে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১০:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬