ঢাকা
,
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বছরের কষ্ট শেষে নতুন ঘর, গঙ্গাচড়ায় ৯ পরিবারের স্বপ্নপূরণ
নবীনগরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বাড়ির ৫ জনের বিরুদ্ধে প্ররোচনার মামলা
বৃত্তির সাফল্যে উচ্ছ্বাস, গঙ্গাচড়ায় ২৬ কৃতিকে সংবর্ধনা
২ নম্বর ওয়ার্ডের মেম্বার হতে চান মানিক, চাইলেন ভোটারদের দোয়া-সমর্থন
মালদ্বীপে মাদকসহ ৯ বাংলাদেশি গ্রেপ্তার
‘শুভ, শুভ, শুভদিন’ স্লোগানে মুখর বেতগাড়ী
বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী
নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন
গঙ্গাচড়ায় সাপ খেলার আসরে হত্যাকাণ্ড, মুন্সিগঞ্জে ধরা ৪
প্রতিষ্ঠাবার্ষিকীতে গঙ্গাচড়ার রাজপথে বিএনপির আনন্দ মিছিল
কমলগঞ্জে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
- প্রকাশের সময় : ১২:১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 79 বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কমলগঞ্জ পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আল আমিন, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত একটি দল সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মেশানো এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে চৌমুহনী বাজারের আরিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা এবং রুহান ভ্যারাইটিজ স্টোরের মালিক হোসাইন মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জনস্বার্থে বাজার তদারকি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগস :























