“একা একা বিভিন্ন দেশে দেড় বছর ঘুরেছি:বাঁধন”
- প্রকাশের সময় : ০৪:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ২৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || একা একা বিভিন্ন দেশে দেড় বছর ঘুরেছি:বাঁধন|
অভিনেত্রী আজমেরী হক বাঁধন এপার-ওপার দুই বাংলাতেই এখন জনপ্রিয়। ‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’ ও ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’—সিনেমা ও সিরিজে তার অভিনয়ে মুগ্ধ দর্শক।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে অভিনয়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে বলেন, শুধু নারী স্বাধীনতায় নয়, মানুষের স্বাধীনতায় বিশ্বাসী তিনি। কারণ সবার আগে আমরা মানুষ। মানুষ হিসেবে দেখলে কোনো সমস্যা হয় না। ভেদাভেদ করতে চাই না। প্রতিটি মানুষ তার অধিকার পাওয়ার যোগ্য। এটাই হওয়া উচিত।
বাঁধন বলেন, সত্যি কথা বলতে রেহানা মরিয়ম নূর আমাকে অনেক কিছু দিয়েছে। দেশকে সম্মানিত করেছি আমার এই চলচ্চিত্রের ভেতর দিয়ে। যখন সিনেমাটি কানে সিলেক্টেড হলো, তখন ঠিক বুঝতে পারছিলাম না কত খুশি হয়েছি।
এরপর কানে গেলাম। ওখানে যাওয়ার পর মনে হয়েছিল, আমার মেয়ের জন্মের সময় যেমন অনুভূতি হয়েছিল, একই রকম অনুভূতি। এটা আমার জন্য বড় অ্যাচিভমেন্ট। এই জার্নি আমাকে সমৃদ্ধ করেছে একজন শিল্পী হিসেবে।
দেড় বছর টানা ঘুরেছি বিভিন্ন দেশের উৎসবে সিনেমাটি নিয়ে। একা একা ঘুরেছি। এটা আমার সৌভাগ্য। যেখানেই গিয়েছি, বড় বড় মানুষে সঙ্গে মিশেছি, সিনেমা নিয়ে কথা বলেছি, মত বিনিময় করেছি, রিলেশন ডেভলপ করেছি। তারা জেনেছেন আমার কাজ সম্পর্কে, আমাকে তারা চিনেছেন। আমার দেশের সিনেমা নিয়ে জেনেছেন। এর জন্য আমি কৃতজ্ঞ আমার টিমের প্রতি। এই সবই শিল্পী জীবনকে প্লাস করেছে।
আপনার জীবনের জার্নিটা কেমন? বাঁধন বলেন, প্রতিটি মানুষের জীবনে আলাদা আলাদা জার্নি থাকে। একেক জনের জার্নি একেক রকম। অনেক মানুষের জার্নি ও কথা আমাকে অনুপ্রাণিত করে। বহু মানুষ পেয়েছি আমাকে অনুপ্রেরণা দিয়েছে। প্রতিটি মানুষকে অনুপ্রেরণা হিসেবে দেখি। আমার জার্নি আলাদা ও স্ট্রাগল আলাদা।
আবার আমার জার্নিটা অনেকের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। অনেকে আমাকে বলেন, আমি বা আমার চলার পথ কিংবা আমার কাজ তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এই কথা আমাকে আপ্লুত করে। কেউ কেউ বলেছেন আমি তাদের সামনে চলার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছি। তখন আমার জার্নিটায় তৃপ্ত হয়েছি।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

















