ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান

এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে; পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / 256 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। অনেক দেশ এখনি খাদ্য সংকটে ভুগছে। তবে আমাদের দেশে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। এজন্য সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। যাতে আপনারা বেশি বেশি করে খাদ্য উৎপাদন করতে পারেন। এতে আপনারাও লাভবান হবেন। দেশও খাদ্য সংকট থেকে রক্ষা পাবে।
পরিবেশমন্ত্রী মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয় মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস-চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন প্রমুখ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে; পরিবেশমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩