ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ

“এবার শরীরের ঘাম ঝরাতে নামছে পরীমণি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 352 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এবার শরীরের ঘাম ঝরাতে নামছে পরীমণি|

ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল পরীমণি এখন মাতৃত্বকালীন অবসর যাপন করছেন। পরীর দিনকাল কাটছে সন্তান রাজ্য ও স্বামী রাজকে নিয়েই। আপাতত সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন এই হার্টথ্রব নায়িকা।

এদিকে পরীর ভক্তরা মুখিয়ে আছেন কবে নাগাদ ক্যামেরার সামনে ফিরবেন তিনি। একই প্রশ্ন সাংবাদিকদেরও। সম্প্রতি চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে এসে সেই প্রশ্নের জবাব দিলেন পরীমণি।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পর্যটন হোটেল সৈকতে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি জানালেন, বর্তমান সময়টা সংসার ও সন্তানকে নিয়েই কাটছে। তবে ক্যামেরার সামনে আসার জন্য তার মন আকুপাকু করে। শিগগিরই কামব্যাক করবেন তিনি।

কালবেলাকে পরীমণি বলেন, ‘এখন রাজ্যকেই বেশি সময় দিচ্ছি। ও তো অনেক ছোট। ফলে ওকে রেখে কাজ করতে যাওয়ার সাহস পাচ্ছি না। আর কয়েক মাস পর হয়তো কাজে ফিরতে পারব।’

পরীমণি কাজে ফিরতে চাইলে প্রথম বাধা হয়ে দাঁড়াবে তার বর্তমান ফিটনেস। মা হওয়ার কারণে স্বাস্থগত পরিবর্তন হয়েছে তারা।

পরীমণি বলেন, ‘কাজ করা ছাড়া তো থাকতে পারব না। ক্যামেরার সামনে অবশ্যই ফিরতে হবে। তার জন্য শিগগিরই জিমে ভর্তি হবো। একটা জিম সেন্টারের সঙ্গে কথাও হয়েছে।’

ঠিক কবে নাগাদ ক্যামেরার সামনে দাঁড়াবেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘রাজ্যকে আরও দুয়েক মাস সময় দিতে চাই। পাশাপাশি জিমও করব। তবে আগের ফিটনেসে ফিরতে আরও তিন/চার মাস তো লাগবেই। সব মিলিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে দাঁড়াতে ৮/৯ মাস হয়ে যাবে। যেনতেনভাবে ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছে নেই আমার। যথেষ্ট প্রস্তুত হয়েই মাঠে নামব।’

পরীমণি সর্বশেষ কাজ করেছেন অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমায়। তার হাতে রয়েছে রাশিদ পলাশের প্রীতিলতা। কাজ শেষ করেছেন শফিক হাসানের বাহাদুরীসহ বেশকিছু সিনেমার

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“এবার শরীরের ঘাম ঝরাতে নামছে পরীমণি”

প্রকাশের সময় : ০২:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২