ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

এবার শিবাজি মহারাজ অক্ষয়

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 285 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক  || এবার শিবাজি মহারাজ অক্ষয়।

বলিউডের ব্যস্ততম অভিনেতা অক্ষয় কুমার। তার হাতে এখনো বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এরই মধ্যে মারাঠি ভাষার ‘বীর ডৌডল সাত’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি।

মারাঠি সাম্রাজের শাসক ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। বুধবার (২ নভেম্বর) মুম্বাইয়ে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা-নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

শিবাজি মহারাজের মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি অক্ষয় কুমার। তার ভাষায়—‘এরকম একটি চরিত্রে অভিনয় করতে পারা খুব সম্মানের। আবার এমন চরিত্র রূপায়ন করতে গেলে অনেক বড় দায়িত্ব কাঁধে পড়ে। যাইহোক, আমার স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

মহেশ মাঞ্জেরেকরেও এটি স্বপ্নের প্রজেক্ট। তা জানিয়ে এই পরিচালক বলেন, ‘দীর্ঘ ৭ বছর ধরে এই সিনেমা নিয়ে গবেষণার কাজ করেছি। শিবাজি মহারাজের বীরত্বের কথা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। সবকিছু ঠিক করে জেনে বুঝে সিনেমাটির কাজে হাত দিয়েছি। বহু দিনের স্বপ্ন শিবাজি মহারাজকে নিয়ে সিনেমা বানানোর। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’

এমন গুরুত্বপূর্ণ চরিত্রে অক্ষয় কুমারকে বেছে নেওয়ার কারণ জানিয়ে মহেশ মাঞ্জেরেকর বলেন, ‘হিন্দু রাজার চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয় কুমারের চেয়ে ভালো আর কেউ নেই। এই চরিত্রের জন্য অক্ষয় উপযুক্ত।’

সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। মারাঠি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এটি।

এই নিউজটি শেয়ার করুন

এবার শিবাজি মহারাজ অক্ষয়

প্রকাশের সময় : ০৫:৪৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২