ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

“এবার সিনেমা নিয়ে আসছেন মাহফুজুর রহমান”

রিপু
  • প্রকাশের সময় : ১১:২৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ২৭৫ বার পড়া হয়েছে
৯৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এবার সিনেমা নিয়ে আসছেন মাহফুজুর রহমান|

সংগীতকে ভীষণ ভালোবাসেন মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। হাজারও ব্যস্ততার মাঝে নিয়মিত সংগীতচর্চাও করেন তিনি।

গত কয়েক বছর ধরে ঈদে টেলিভিশন চ্যানেলে একক সংগীত অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। সংগীত পরিবেশনার কারণে আলোচনা-সমালোচনায় থাকেন ড. মাহফুজুর রহমান।
এবার চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে তার। সিনেমা নিয়ে আসছেন তিনি।

মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় এবার নির্মাণ হচ্ছে সিনেমা। নাম ‘ভালোবাসি তোমায়’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন কায়েস আরজু ও শিরিন শিলা।

সিনেমাটির কাহিনি লিখেছেন আবুল হোসেন মজুমদার। আর ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এ সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আনোয়ার শিকদার।

প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে ‘ভালোবাসি তোমায়’ সিনেমার শুটিং শুরু হবে। গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যায়ণ হবে।

সিনেমার নায়ক কায়েস আরজু বলেন, ‘ছবির গল্পটি অনেক সুন্দর। গল্পে ভিন্নতা আছে। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্প। আর আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই আমি ছবির প্রেমে পড়েছি। আশা করি, দর্শকদের সুন্দর একটি ছবি উপহার দিতে পারব।’

নায়িকা শিরিন শিলা বলেন, গত ৫ নভেম্বর ‘ভালোবাসি তোমায়’ নামে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এ মাসেই সিনেমাটির কাজ শুরু হবে। নতুন সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী আমি।

কায়েস আরজু ও শিরিন শিলা ছাড়াও ‘ভালোবাসি তোমায়’ সিনেমায় আরও অভিনয় করবেন অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজীসহ অনেকে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“এবার সিনেমা নিয়ে আসছেন মাহফুজুর রহমান”

প্রকাশের সময় : ১১:২৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২