ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

“এর বাইরে বুবলীর সঙ্গে আর কোনো কিছুর প্রশ্নই আসে না: শাকিব”

রিপু
  • প্রকাশের সময় : ০২:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / ৩০৪ বার পড়া হয়েছে
৬৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এর বাইরে বুবলীর সঙ্গে আর কোনো কিছুর প্রশ্নই আসে না: শাকিব|

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর জন্মদিন ছিল ২০ নভেম্বর। জন্মদিন উপলক্ষ্যে তিনি নাকি স্বামীর কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন

আর এ নিয়ে শাকিব খানের সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে যেন চলছে সামাজিক যোগাযোগমাধ্যমের বাগযুদ্ধ।

তবে বুবলীকে কোনো উপহারই দেননি বলে জানিয়েছেন শাকিব খান।

এ বিষয়ে এক গণমাধ্যমকে তিনি বলেন, বুবলী ডায়মন্ডের নাকফুল উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটি কথা বলতে চাই— কোনো ধরনের ডায়মন্ডের নাকফুল আমি তাকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগই নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।

দুদিন আগে জন্মদিন উপলক্ষ্যে বুবলী তার ফেসবুক পোস্টে শেহজাদ খান বীরের বাবার কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা জানান। এ উপহার নিয়ে উচ্ছ্বসিত বুবলী। এর পরই বুবলী-শাকিবের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করতে থাকেন যে, তাদের সম্পর্কের টানাপোড়েন শেষ হতে চলেছে।

বুবলী জানান, গত সপ্তাহে উপহার দিয়েছেন শাকিব খান। তবে উপহারটি কী, তা আগে জানতেন না তিনি। খোলার পর যখন হীরের নাকফুল দেখেন, তখন চোখে পানি এসেছিল তার। সেটি হাতে নিয়ে আবেগপ্রবণও হয়েছিলেন। এমনকি এ উপহারকে অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করেন বলে জানান নায়িকা।

বুবলীকে শাকিবের দেওয়া উপহার নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি সাধারণ পাঠকের মতো তারকাদেরও চোখে পড়ে। এমনকি শাকিব খানের প্রথম ছেলে আব্রাম খান জয়ের মা অপু বিশ্বাসেরও দৃষ্টিগোচর হয়। সংবাদটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন এ নায়িকা।

মঙ্গলবার অপু বিশ্বাস নিজের ফেসবুক পোস্টে সংবাদের লিংকটি শেয়ার করে ক্যাপশনে খোঁচা মেরে লেখেন— ‘কী যে মজা’। আর এর আগে জুড়ে দিয়েছেন দশটি হাসির ইমোজি, যা নিয়ে মন্তব্যের ঘরে বুবলীকে নিয়ে নানা কথা বলছেন শুভাকাঙ্ক্ষীরা। তবে সেখানে কারও মন্তব্যে সাড়া দেননি অপু বিশ্বাস।

তবে থেমে থাকার পাত্রী বুবলীও নন। ফেসবুকে অপু বিশ্বাস বেনামে বুবলীকে খোঁচানোর জবাব আবার দিলেন বুবলী।

তিনিও পাল্টা ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে অপু বিশ্বাসের নাম উল্লেখ না করে একহাত নিয়েছেন।

বুধবার ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলে এক স্ট্যাটাসে লেখেন, একজন হঠাৎ করেই বলে উঠল— ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে, এটিই তো আপনার মজা। এতেই তো বোঝা যায় তার শয়নে-স্বপ্নে শুধুই আপনি, হা হা হা।

আর এই পোস্ট শেয়ার করার পর অপু বিশ্বাস থেমে থাকেননি। আবার তিনিও করলেন পাল্টা আক্রমণ। এবার অপু নিজের ফেসবুকে আবার পোস্ট করেছেন। কিন্তু বুবলীর নাম উল্লেখ করেননি। তিনি লিখেছেন, শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি। বেটি বেটি বেটি।

এবার এই ‘বেটি’ শব্দটির মানে অপু বিশ্বাসকে শেখালেন বুবলী। যদিও এই পোস্টেও বুবলী সরাসরি অপু বিশ্বাসকে বলেননি। তবু দুজনের ফেসবুক পোস্টই প্রমাণ করে এটি অপুকে নিয়েই লেখা।

বুবলী এবার তুষার নামের এক সাংবাদিকের পোস্ট শেয়ার করে লিখেছেন— ‘ঠিক দাদা, যার যেমন চিন্তা’। তার পর দিয়েছেন তিনটি হা হা হা ইমোজি।

বুবলী অপুর সামাজিক যোগাযোগমাধ্যমে লড়াইয়ের মধ্যে নতুন বিতর্ক তৈরি করে দিলেন শাকিব। তিনি জানালেন, বুবলীর পোস্ট সঠিক নয়। তিনি তাকে জন্মদিনে কোনো উপহার দেননি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“এর বাইরে বুবলীর সঙ্গে আর কোনো কিছুর প্রশ্নই আসে না: শাকিব”

প্রকাশের সময় : ০২:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২