ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার!

“ওভার কাটা হলে বাংলাদেশের টার্গেট যত হবে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 478 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ওভার কাটা হলে বাংলাদেশের টার্গেট যত হবে|

লিটন দাসের ঝড় থামাতে পারছিলেন না ভারতীয় কোনো বোলার। সেটা থামাল বৃষ্টি। খেলা আপাতত বন্ধ। ৭ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬৬।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে এই সময়ে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। সাকিব আল হাসানের দল ১৭ রানে এগিয়ে। তবে যদি বৃষ্টি শেষে খেলা মাঠে গড়ায়। সেক্ষেত্রে ওভার কাটা হবে। যদি দুই ওভার কাটা হয় তাহলে বাংলাদেশের টার্গেট হবে ১৮ ওভারে ১৬৯ রান।

যদি ৫ ওভার কাটা হয় তাহলে বাংলাদেশের টার্গেট হবে ১৫ ওভারে ১৪২ রান। আর যদি ৭ ওভার কাটা হবে। তাহলে বাংলাদেশের টার্গেট হবে ১৩ ওভারে ১২২। আর যদি ১০ ওভার কাটা হয় তাহলে বাংলাদেশের টার্গেট হবে ১০ ওভারে ৮৯ রান।

৩২ বলে পঞ্চাশ ছুঁয়েছে দল ও উদ্বোধনী জুটির রান। এর মধ্য দিয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসান হয়েছে বাংলাদেশের। ৩৩ ম্যাচ পর শুরুর জুটিতে পঞ্চাশ পেয়েছে তারা
২০২১ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ রানের জুটি গড়েছিলেন লিটন দাস ও নাইম শেখ। তারপর পেল এই প্রথম। ২১ বলেই ফিফটি পেয়ে গেলেন বাংলাদেশের ওপেনার, মোহাম্মদ শামিকে পুল করে ছয় মেরে মাইলফলকে গেছেন তিনি। এবারের বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি। বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

প্রথম ৪ বলের মধ্যে ৩টিই খেলেছিলেন লিটন, একটি সিঙ্গেলের বেশি নিতে পারেননি, সেটিতেও হতে ধরেছিলেন রানআউট। লিটন এরপর করলেন স্কুপ। ফাইন লেগ ছিল বৃত্তের মধ্যে, এর আগেও ভুবনেশ্বরের গতি কাজে লাগিয়ে বাউন্ডারি মেরেছিলেন। দুর্দান্ত টাইমিং আবারও।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

“ওভার কাটা হলে বাংলাদেশের টার্গেট যত হবে”

প্রকাশের সময় : ১১:১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২