ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​ ‎‘চাকরির জন্য’ ৫ লাখ টাকা, ছয় বছর পরও মেলেনি চাকরি শিশুর অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন কোন ধরনের, জানুন বিস্তারিত ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কন্যার নাম কী রেখেছেন? জানালেন আলিয়া

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 299 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মাসের শুরুতে মা হয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়া–রণবীর দম্পতির কোলজুড়ে এসেছিল ফুটফুটে এক কন্যাসন্তান। আর তার পর থেকে সবার কৌতূহল এই নবজাতককে ঘিরে। আলিয়া আর রণবীর তাঁদের মেয়ের কী নাম রাখবেন, এ নিয়েও চলেছে প্রবল জল্পনাকল্পনা। অবশেষে জানা গেল তার নাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিবারের ছবি দিয়ে আলিয়া ভাট জানান তাঁদের কন্যাসন্তানের নাম রাহা। আর এই নাম রেখেছেন রাহার দাদি নিতু কাপুর। আলিয়া লেখেন, রাহা নামের অনেক সুন্দর সুন্দর অর্থ রয়েছে। আলিয়া নামের অর্থ বলতে গিয়ে তিনি লেখেন, রাহা শব্দের আসল অর্থ স্বর্গের রাস্তা। সোয়াহিলি ভাষায় খুশি। সংস্কৃততে রাহা একটি গোষ্ঠী। বাংলায় বিশ্রাম, আরাম, স্বস্তি, মনের শান্তি। এ ছাড়া রাহা অর্থ সুখ, স্বাধীনতা ও আনন্দও বোঝায়।

গত ১৪ এপ্রিল রণবীর আর আলিয়া সাত পাকে বাঁধা পড়েছিলেন। গত জুন মাসে আলিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। অতঃপর ৬ নভেম্বর আলিয়ার কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। তার পর থেকে কাপুর পরিবারে বাঁধন ভাঙা উচ্ছ্বাস। কাপুর পরিবারের সবাই এখন আগলে রেখেছেন তাঁদের নতুন অতিথিকে।

এ বছরটা আলিয়ার জন্য বিশেষ, সেটা বলার অপেক্ষা রাখে না। বিয়ে, প্রযোজনায় আসা, হলিউডে পা রাখা, তার ওপর মা হওয়া। শুধু তা–ই নয়। বলিউডের মন্দার সময়ও রণবীর–আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ও বক্স অফিসে ভালো আয় করে।

এই নিউজটি শেয়ার করুন

কন্যার নাম কী রেখেছেন? জানালেন আলিয়া

প্রকাশের সময় : ০৩:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২