ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

কলকাতায় স্থান না পাওয়া সিনেমা নিয়ে ঢাকায় আসছেন শ্রীলেখা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 413 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক || ঢাকায় আসছেন ভারতের বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিকমাধ্যম ফেসবুকে এ খবর জানিয়েছেন ‘হাউজফুল’র নায়িকা।

ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজের এক ভিডিওবার্তায় শ্রীলেখা বলেন, আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে আমি আসছি জানুয়ারির মাঝামাঝি সময় ঢাকাতে, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, সিনেমাটি আপনাদের দেখাতে পারব।

ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এ অভিনেত্রী লেখেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার সিনেমা ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন।

শ্রীলেখার ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের অনেকেই তাকে স্বাগতম জানিয়েছেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখার ‘এবং ছাদ’ সিনেমাটি প্রদর্শিত হবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি নিজেই।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২৩ সালের ১৪ জানুয়ারি। এতে বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নয়দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে ২২ জানুয়ারি।

এই নিউজটি শেয়ার করুন

কলকাতায় স্থান না পাওয়া সিনেমা নিয়ে ঢাকায় আসছেন শ্রীলেখা

প্রকাশের সময় : ০৩:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২