ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

কলকাতায় চরকির ‘গুণিন’

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:২১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৩৮৩ বার পড়া হয়েছে
৮৮

বিনোদন প্রতিবেদক || কলকাতায় চরকির ‘গুণিন’।

কলকাতায় শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ২ নভেম্বর পর্যন্ত।

এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘গুণিন’। ১ নভেম্বর কলকাতার নন্দনের ৩ নম্বর হলে বেলা সাড়ে ৩টা থেকে সিনেমাটি দেখতে পাবে দর্শক।

বাংলাদেশ সরকারের উদ্যোগে ও কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রসহ মোট ৩৭টি সিনেমা প্রদর্শিত হবে।

সিনেমা হলে প্রদর্শনের জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছিল চলতি বছরের ২০ ফেব্রুয়ারি। পরে ১১ মার্চ দেশজুড়ে ২০টি সিনেমা হলে মুক্তি পায় এটি। চরকির প্রযোজনায় ‘গুণিন’ প্রথম ছবি যেটি ওটিটিতে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তারপর ২৪ মার্চ চরকিতে মুক্তি পায় সিনেমাটি।

গুণিন সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়।

হাসান আজিজুল হকের ছোটগল্প গুণিন থেকে নেয়া হয়ে এই সিনেমার গল্প। সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

‘গুণিন’ সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি এরইমধ্যে দর্শক মনে দাগ কেটেছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কলকাতায় চরকির ‘গুণিন’

প্রকাশের সময় : ০৭:২১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২