ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন

“কষ্ট দেওয়া মানুষের উদ্দেশ্যে যা বললেন প্রভা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৫২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 289 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কষ্ট দেওয়া মানুষের উদ্দেশ্যে যা বললেন প্রভা|

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে হলেও সাবলীল অভিনয়ের মাধ্যমে অনেক আগেই শোবিজে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন ও নিজের বিভিন্ন মতামত তুলে ধরতে দেখা যায় প্রভাকে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন লাস্যময়ী এ সুন্দরী। ছবির ক্যাপশনে মানুষের খারাপ ব্যবহারের পরও তাদের প্রতি কৃতজ্ঞ ও আল্লাহর প্রতি ভরসা রাখার কথা তুলে ধরেন প্রভা।

অভিনেত্রী লেখেন— ‘যখনই কেউ একজন আপনাকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলুন। আপনি সম্ভবত ভাবছেন কেন। যখন কেউ আপনাকে আঘাত করে, তখন তারা আপনার শিকড়ে দোলা দেয়। এ সময় এমন অনুভূতি প্রকাশ হয়, যা আপনি কিছু সময়ের মধ্যে অনুভব করেননি।’

তিনি আরও লেখেন— ‘আলহামদুলিল্লাহ বলুন। কারণ আল্লাহ আপনাকে তার সৃষ্টির বাস্তবতা দেখিয়েছেন। আর যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। কেননা তারা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে।’

সবশেষ অভিনেত্রী আরও লেখেন— ‘আল্লাহ বলেন, ভয় করো না। আমি তোমাদের উভয়ের সঙ্গে রয়েছি; আমি দেখি ও শুনি।’ (২০:৪৬)

প্রভা ব্যক্তিগতজীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। তার পরও সব অতীতকে পেছনে ফেলে কাজে সরব হয়েছেন তিনি। জীবনকে নতুন করে সাজিয়েছেন। এর পরও সোশ্যালে অনেক সময় নোংরা মন্তব্য হয় তাকে নিয়ে। এ কারণে ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। তবে পরে অবশ্য তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের জন্য।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“কষ্ট দেওয়া মানুষের উদ্দেশ্যে যা বললেন প্রভা”

প্রকাশের সময় : ০৯:৫২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২