কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ
- প্রকাশের সময় : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
“বিপর্যয়ে মানুষের পাশে, আমরা সর্বদাই আপনার সাথে”এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে । সোমবার সকাল ১০ টায় জামালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এবার যে বাজেটের মাধ্যমে কালীগঞ্জের যত উন্নয়ন করা লাগে আমরা করব ইনশাল্লাহ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালিকুজ্জামান বাবলু ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ দেওয়ান ,জামালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মোড়ল, বাহাদুরসাদী পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন,জামালপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন,উপজেলা যুবদলের সদস্য সচিব জুয়েল,উপজেলা যুবদল নেতা রুস্তম মোড়ল , উপজেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক বায়াজিদ মোড়ল, জামালপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোড়ল সহ আরো অনেকেই । এদিকে সরকারের এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ৩০ কেজি করে চাল পেয়ে খুশি জামালপুর ইউনিয়নের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৭৩ টি পরিবারের সদস্যরা।











