ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তিন বছরেও হয়নি কালভার্ট, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় ৫ গ্রামের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান সমাজসেবক গোলাম হাবিবের সাক্ষাৎ  নোয়াখালী,কোম্পানীগঞ্জ,বসুরহাটে শাহজালাল মার্কেটে ভয়াবহ আগুন, আহত ২; ক্ষয়ক্ষতির আশঙ্কা দেড় কোটি টাকা কালীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নানা কর্মসূচি অনুষ্ঠিত ভারতের উৎসবে সেরার পুরস্কার পেল বাংলাদেশের ‘আলী’ চলতি অর্থবছরেই ৫ স্থানীয় নির্বাচন, জানাল সরকার নোয়াখালী বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫, ঘুমাতে দিত না’ অভিযোগ, ১৪ দিনের সন্তানকে পানির ড্রামে ফেলে হত্যা করলেন মা! গ্যালাক্সি এস-২৭-এ কী থাকছে? ক্যামেরা, ব্যাটারি ও দাম নিয়ে চমকপ্রদ তথ্য গ্রাফিতির রঙে রাঙানো নিত্যদিনের জীবন

কালীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নানা কর্মসূচি অনুষ্ঠিত

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 8 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, সংবর্ধনা, মাদকবিরোধী সমাবেশ ও চারা বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. নুরুল করিম ভূঁইয়া, কালীগঞ্জ থানা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ।

দিনের শুরুতে সকাল ১০:৩০ মিনিটে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, সেন্ট নিকোলাস হাইস্কুল, পানবতলা গার্লস হাইস্কুল ও তুমলিয়া বয়েজ হাইস্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা। এরপর কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইলচেয়ার দেওয়া হয়। এছাড়া মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পৌরসভার LINIC সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন মাস্টার, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রকিবুল হাসান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার , গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নানা কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬