ঢাকা
,
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ বালু উত্তোলনে আশুগঞ্জে আতঙ্ক
মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি মান্নান
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড
নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ
লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ
ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ
কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাহসহ গ্রেপ্তার-২
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ১১:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ১৬১ বার পড়া হয়েছে
কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাহসহ গ্রেপ্তার-২
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাহ সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর উদ্ধার করা হয়েছে ১১২পিস ইয়াবা ট্যাবলেট।
শনিবার (১৪ই জুন) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই সজীব চৌধুরীসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগরের গাজিপুর গ্রাম থেকে একাধিক মামলার কুখ্যাত মাদক কারবারি মো: আব্দুল্লাহ (৩৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ গাজিপুর গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে। এছাড়াও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে আমজাদ হোসেনকেও আটক করেছে পুলিশ। এসময় আব্দুলাহ ও আমজাদের হেফাজত থেকে ১১২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির আব্দুল্লাহ জিআর ৩৩৮/২৩ (শ্রীমঙ্গল) এক বছরের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :




























