ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

কুলাউড়ায় ফাঁ’স দিয়ে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৪৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ২২৮ বার পড়া হয়েছে
৭১

কুলাউড়ায় ফাঁ’স দিয়ে কিশোরীর আ’ত্ন’হ’ত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃহস্পতিবার ৩রা জুলাই) দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম সুরাইয়া ইসাছমিন রুহি, সে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সুরাইয়ার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর, গিলাছড়া গ্রামের শেখ রুমান আলীর মেয়ে। তবে দীর্ঘদিন ধরে সে কুলাউড়ার উছলাপাড়ায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। ছোটবেলা থেকেই খালার আশ্রয়ে বেড়ে উঠা সুরাইয়া পড়াশোনায় মনোযোগী এবং স্বাভাবিক জীবন যাপন করছিল।

ঘটনার দিন দুপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে, কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এটি দুর্ঘটনা না পরিকল্পিত কিছু-সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন,”ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয় এবং প্রতিবেশীরা সুরাইয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ফাঁ’স দিয়ে কিশোরীর আত্মহত্যা

প্রকাশের সময় : ০১:৪৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫