ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান

কুলাউড়ায় সুলতান মনসুরের হস্তক্ষেপে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / 294 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

দেশব্যাপী যেখানে চলছে তীব্র দাবদাহ। দফায় দফায় বিদ্যুৎ বিহীন বাসা-বাড়ি, অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে জোরে সুরে।
এমন পরিস্থিতিতে বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের ভোগান্তি থেকে কুলাউড়াবাসীকে রক্ষা করতে উদ্যোগ নেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি।
তিনি জাতীয় গ্রিডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে কুলাউড়াবাসীর স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে অনুরোধ জানান। এমপির অনুরোধের পরই কুলাউড়ায় বিদ্যুতের ঘাটতি পূরণ করতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তারা।
সুলতান মনসুরের উদ্যোগের ফলে মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে কুলাউড়ায় বেড়েছে বিদ্যুতের সরবরাহ। কমেছে লোডশেডিংও।
এ বিষয়ে কুলাউড়া পাওয়ার গ্রিড ইনচার্জ আজহার হোসেন বলেন, কুলাউড়া পিডিবিকে বিদ্যুতের চাহিদা অনুযায়ী লোড দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করেছেন। ফলে সোমবার (৫ এপ্রিল) বিকাল থেকে পিডিবিকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, এমপি সুলতান মনসুরের হস্তক্ষেপের পর কুলাউড়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে ও লোডশেডিং এর মাত্রা কমেছে। এতে করে কুলাউড়াবাসি দারুন খুশি এই সংকটময় মুহূর্তে এমন উদ্যোগ গ্রহণের জন্য সুলতান মনসুরের নিকট কৃতজ্ঞ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় সুলতান মনসুরের হস্তক্ষেপে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয়

প্রকাশের সময় : ০৮:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩