ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

“‘কেজিএফ’র রেকর্ড ভাঙলো ‘কানতারা”’

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 539 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “‘কেজিএফ’র রেকর্ড ভাঙলো ‘কানতারা”’।

দক্ষিণী ভারতীয় সিনেমায় এক বিস্ময়ের নাম ‘কেজিএফ’। এর দুটি পর্ব মুক্তি পেয়েছে ইতোপূর্বে। দুটোই পেয়েছে আকাশচুম্বী সাফল্য। কন্নড় ভাষায় নির্মিত সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা এই দুটি। এর মধ্যে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ একাই আয় করেছে ১২০০ কোটি রুপির বেশি! প্রশান্ত নীল পরিচালিত সিনেমা দুটিতে মূল চরিত্রে অভিনয় করেন যশ।

এদিকে কন্নড় ইন্ডাস্ট্রিতে নতুন ধামাকার আগমন ঘটেছে। এর নাম ‘কানতারা’। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি। প্রায় এক মাস হতে চলল, এর মধ্যে বিভিন্ন ইন্ডাস্ট্রির আরও অনেক সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে দাপটের সঙ্গে এখনও চলছে অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি। ইতোমধ্যে বিশ্বব্যাপী এর আয় ছাড়িয়েছে ২১১ কোটি রুপি।

এর মধ্যে ‘কেজিএফ’র রেকর্ডও ভেঙে দিয়েছে সিনেমাটি। তবে আয়ের নিরিখে নয়, সবচেয়ে বেশি টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে এটি। কেবল কর্ণাটক রাজ্যে এ পর্যন্ত সিনেমাটির ৭৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। এর আগে এই রাজ্যে কোনও কন্নড় সিনেমার এত বেশি টিকিট বিক্রি হয়নি। এমনকি ইতিহাস সৃষ্টিকারী ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমারও না!

‘কানতারা’ সিনেমাটি নির্মাণ করেছেন ঋষভ শেঠি। এর কেন্দ্রীয় চরিত্রেও আছেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন সপ্তমী গৌড়া, কিশোর, অচ্যুত কুমার, প্রমোদ শেঠি প্রমুখ। চমকে দেওয়ার মতো তথ্য হলো, এই সিনেমার বাজেট মাত্র ১৬ কোটি রুপি!

এই সিনেমা পুনরায় প্রমাণ করেছে, মোটা অংকের বাজেট নয়, গল্প আর নির্মাণের শক্তিতেই একটি সিনেমা বিস্ময় সৃষ্টি করতে পারে।

এই নিউজটি শেয়ার করুন

“‘কেজিএফ’র রেকর্ড ভাঙলো ‘কানতারা”’

প্রকাশের সময় : ০৭:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২