ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই

“ক্যামেরা দেখেই চলে গেলেন বুবলী”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:২০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ২৮৬ বার পড়া হয়েছে
৭৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ক্যামেরা দেখেই চলে গেলেন বুবলী|

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে নিজের প্রেম, বিয়ে ও সন্তানের খবর প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি সেই আলোচনা আরও উস্কে দিয়েছেন, শাকিব খান তাকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছে সেই খবর প্রচার করে। তবে শাকিব জানিয়েছেন তিনি নাকফুল উপহার দেননি বুবলীকে।

পুরো বিষয়টি নিয়ে শাকিব খান প্রথমে চুপ থাকলেও পরে স্পষ্ট ভাষায় জানিয়েছেন— বুবলীর সঙ্গে তার কোনো যোগাযোগই নেই; হীরার নাকফুলের কথাও সত্য নয়। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক।

শাকিবের এ বিস্ফোরক মন্তব্যের পর ধৈর্যের বাঁধ ভেঙেছে বুবলীর। এ নায়িকা মনে করছেন, তৃতীয় কারও চাপে পড়ে শাকিব তার কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছে। আর এর পরই তিনি সন্তান শেহজাদ খান বীরের ভবিষ্যতের কথা ভেবে এবার সবার সামনে মুখ খুলবেন বলে হুশিয়ারি দেন। যে কোনো সময় সংবাদ সম্মেলন করবেন। কিন্তু তিনি করেননি। বরং সাংবাদিক-ক্যামেরা দেখেই সরে গেলেন এ নায়িকা।

শুক্রবার ‘নাকফুল’ ইস্যুতে কথা বলতে গণমাধ্যমকর্মীরা হাজির হয় বুবলীর শুটিং স্পটে। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বুবলী। তবে শট শেষ করেই বুবলী ঢুকে যান মেকআপ রুমে। বলা যায়, ক্যামেরা এড়াতেই দ্রুত মেকআপ রুমে প্রবেশ করেন বুবলী।

কেন এই ক্যামেরা ভীতি? বুবলী বলেন, বেশ কিছু দিন ধরে যা ঘটছে তা নিয়ে আমি খুবই বিব্রত। এদিকে সেদিন সংবাদ সম্মেলন ডেকেও করতে পারিনি। সব মিলিয়ে বুঝতেই পারছেন ব্যাপারটা। তাই এ মুহূর্তে অন-ক্যামেরায় কোনো কথা বলতে চাই না।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। কিন্তু বিয়ের কথা গোপন রাখেন দুজন। এই গোপনীয়তার মধ্যেই ২০২০ সালের ২১ মার্চ বুবলী মা হন। এসব তথ্য প্রকাশ্যে আনেন বুবলী চলতি বছরের অক্টোবরে। এর পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব প্রকাশ্যে আসে। এখন দুজন আলাদা ছাদের নিচে থাকছেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ক্যামেরা দেখেই চলে গেলেন বুবলী”

প্রকাশের সময় : ০৫:২০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২