ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে অপ্রতিমের রক্তাক্ত লাশ প্রতিবেদন প্রকাশের পরই শুরু হলো সড়ক প্রশস্তকরণ কাজ

“খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসমাবেশমুখী বিএনপি নেতাকর্মীরা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:২৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 445 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসমাবেশমুখী বিএনপি নেতাকর্মীরা|

বিএনপির গণসমাবেশ স্থলের দিকে আসতে শুরু করেছে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল। আজ শনিবার ভোরের আলো ফুটতেই দলটির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনালী ব্যাংক চত্বরের সমাবেশ অভিমুখে রওনা হয়েছেন।

বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জেলা থেকে ট্রাক, মাইক্রোবাস ও ট্রলারে করে খুলনায় আসছেন বিএনপির নেতাকর্মীরা। নগরীর শিববাড়ি মোড়, পাওয়ার হাউজ মোড়, রেলস্টেশন, শান্তিধাম মোড়, কালীবাড়ি ঘাট মোড়ে মিলিত হয়ে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা। নগরীতে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল তুলনামূলক কম রয়েছে।

আজ শনিবার নগরীর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। অবশ্য সকাল থেকেই সমাবেশ মঞ্চ থেকে বক্তৃতা চলছে। গণসমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

সকালে ডাকবাংলো মোড়ে গিয়ে দেখা গেছে, সমাবেশস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টানানো হয়েছে ১২০টি মাইক। মঞ্চের নিচে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতারা বক্তব্য রাখছেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। সমাবেশের সময় থাকবে ড্রোন ক্যামেরার নজরদারি। এ ছাড়া সমাবেশের শৃঙ্খলার দায়িত্ব পালন করবে ৪০০ স্বেচ্ছাসেবক।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ শনিবার তৃতীয় গণসমাবেশ হচ্ছে বিভাগীয় শহর খুলনায়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসমাবেশমুখী বিএনপি নেতাকর্মীরা”

প্রকাশের সময় : ০৬:২৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২