ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

“খালেদা জিয়াকে সাজা স্থগিত করে মুক্ত করা হচ্ছে: আইন মন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৫০৩ বার পড়া হয়েছে
৯৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || খালেদা জিয়াকে সাজা স্থগিত করে মুক্ত করা হচ্ছে: আইন মন্ত্রী |

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের ধারা অনুযায়ী খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তার সাজা স্থগিত করে তাকে মুক্ত করা হচ্ছে। তার অবস্থা বিবেচনা করে প্রতি ৬ মাস পরপর এই স্থগিতাদেশ বৃদ্ধি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাত করণ এলাকা (ডিইপিজেডে) বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সাথে মত বিনিময়সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় আইন মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারনে কোভিড পরিস্থিতিতে খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় ২টি শর্ত দিয়ে তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয়া হয়েছে। তিনি এখন মুক্ত, তিনি চিকিৎসা নিচ্ছেন।

মতবিনিময় সভায় আইন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ শিল্পে সমৃদ্ধি লাভ করছে। বর্তমান সরকার যেভাবে শ্রমিকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন ঠিক সেভাবে শ্রমিকরাও তাদের কর্ম দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় শেষে আইনমন্ত্রী ডিইপিজেড এর কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করেন।

এসময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, ডিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান, ডিইপিজেড এর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও বিনিয়োগকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“খালেদা জিয়াকে সাজা স্থগিত করে মুক্ত করা হচ্ছে: আইন মন্ত্রী”

প্রকাশের সময় : ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২