ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড গঙ্গাচড়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বার্তা, কৃতী ১১০ শিক্ষার্থী সংবর্ধিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা পাচ্ছেন বিশেষ সুবিধা, কারা পাবেন? চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর শিশুরও মৃত্যু দেশে এলে শেখ হাসিনার ঠিকানা জেলখানা, অপেক্ষায় ফাঁসির মঞ্চ’! নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও তারেক রহমানের জন্মবার্ষিকী পালন

গঙ্গাচড়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বার্তা, কৃতী ১১০ শিক্ষার্থী সংবর্ধিত

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 18 বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় উৎসাহ দিতে রংপুরের গঙ্গাচড়ায় জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান অনুষ্ঠান। এতে ৭৬ শিক্ষার্থীকে কুরআনের ছবক দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১১০ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
‎
‎শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. আবিজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, শৃঙ্খলা ও আদর্শিক চেতনায় গড়ে তোলার প্রতিও গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের সম্পর্ক আরও দৃঢ় করবে।
‎
‎অনুষ্ঠানে নীলফামারী জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেয়ামত আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, ছাত্রনেতা হামিদুর রহমান, ব্যবসায়ী মারুফ রহমান, নিউজ ২৪-এর গঙ্গাচড়া প্রতিনিধি সুজন আহমেদ, সাংবাদিক নির্মল রায়, বিএনপি নেতা মোতাহার হোসেন, জামায়াত নেতা তাজউদ্দীন ও সোহাগ রহমান, ব্যবসায়ী মিজানুর রহমান ও খয়জার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানের ধর্মীয় পর্বে ৭৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করা হয়। ছবক প্রদান করেন তাকওয়া মসজিদের ইমাম মাওলানা মুফতি আমানুল্লাহ ও উপজেলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তাজুল ইসলাম।
‎
‎এ ছাড়া অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা এবং বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মোট ১১০ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
‎
‎সংবর্ধনা পেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মিশকাতুল মাহি বলেন, ‘এটা আমার জীবনে অত্যন্ত আনন্দের একটি দিন। ক্রেস্ট পেয়ে খুবই আনন্দ লাগছে।’
‎
‎জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাবিহা ইবতেসাম বলেন, ‘ক্রেস্ট ও বৃত্তির টাকা পেয়ে খুবই আনন্দ লাগছে। নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।’
‎
‎অভিভাবক সাহেব আলী বলেন, ‘আমার মেয়ে আজ বৃত্তির টাকা ও ক্রেস্ট পেয়েছে, এজন্য আমি খুবই আনন্দিত। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’
‎
‎সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি ব্যতিক্রমধর্মী। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হচ্ছে।
‎
‎বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেন বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির মূল লক্ষ্য প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার বিকাশ ঘটানো। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে। দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম শিক্ষার্থী গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
‎
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎
‎
‎

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বার্তা, কৃতী ১১০ শিক্ষার্থী সংবর্ধিত

প্রকাশের সময় : ০৬:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬