ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার! একের পর এক অঘটন, আর আমরা বসে থাকব?’—জামায়াত আমিরের হুঁশিয়ারি নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩

গাজীপুরে জামায়াতের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার 

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 144 বার পড়া হয়েছে

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ১৫ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। আর্তমানবতার সেবায় দলটির নিয়মিত সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “মানব সেবার মাধ্যমেই মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা যায়। মানবতার কল্যাণে আমাদের এই সামান্যতম প্রয়াস কেবল একটি শুরু। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন।”বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফ কায়েমের আন্দোলন এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মজলুম ও অসহায় মানুষের সেবা করে যাব।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা জামাতের আমীর মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা, এবং মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।বিতরণকালে বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শারীরিক অক্ষমতা কোনো অভিশাপ নয়, বরং তাদের সঠিক সহায়তা প্রদান করলে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গাজীপুরে জামায়াতের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার 

প্রকাশের সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬